
ভোলার চরফ্যাশনের কুকরিমুকরিতে জালিয়ার খাল এলাকায় রোববার (৫ ডিসে-ভোর ৪টায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। গুলিবিদ্ধ দুই মরদেহ পাওয়া গেছে বলে আরটিভি নিউজকে নিশ্চিত করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, গত কয়েক দিন ধরে র্যাব-৮-এর একটি টিম ওই এলাকায় জলদস্যু আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।
ওই এলাকার ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন আরটিভি নিউজকে জানিয়েছেন, র্যাবের একটি টিম অপারেশন চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়েছে। তবে এদের কাছ থেকে কী পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, তা জানা যায়নি।
এমআই/টিআই




