
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাড়ে ৯ লিটার চোলাই মদসহ আলেক প্রাং নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শুক্রবার (৩১ ডিসেম্বর) লোররাতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর থেকে মাদকসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আলেক প্রাং উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামের রহম প্রাং এর ছেলে।
র্যাব-১২ স্পেশাল কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার জন রানা আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ দশমিক ৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যাবসায়ী আলেক প্রাং-কে আটক করা হয়। তাকে উল্লাপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআই/টিআই




