
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) রাতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন দুপুরে ওই ইউনিয়নের সিংলাবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাফিজুর রহমান বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর হবে। তার পরনে ছিল বোরকা। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জিএম/এসকে




