
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পঞ্চম শ্রেণির ছাত্র তামীম ইকবালের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক পাঁচ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৬ ডিসেম্বর) এ আদেশ দেন। আদালতে শিশুটির বাবা সাহাদাত হোসেনের করা রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
জ্বালানি সচিব, পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজারসহ সংশ্লিষ্ট পাঁচ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পি




