
চতুর্থ ধাপের আসন্ন ২৬ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় দুই সতীনসহ সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন অফিসার রোকসানা নাসরিন আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল সোমবার (৬ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলায় মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা তুলে নিয়েছেন।
এরই মধ্যে খানমরিচ ইউনিয়নে মোছা. নাসিমা খাতুন ও তার সতীন ফেরদৌসী আক্তার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তবে খান মরিচ ইউনিয়নে তাদের স্বামী নৌকা প্রতীক প্রার্থী নুরুন্নবী দুলাল মাস্টার নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এমআই/টিআই




