
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এ সময় ঘাটে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এর আগে বুধবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, কুয়াশা কমে গেলে ফের এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে এ নৌরুটে ১৬টি ফেরি রয়েছে। নৌরুট বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
জিএম/এসকে




