
রাজবাড়ী জেলা কারাগারের প্রধান কারারক্ষী আলমগীর হোসেনের (৫০) ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর জখম হন তিনি।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা কারাগারের দায়িত্বরত জেলার মোহাম্মদ হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা কারাগারের পেছনের একটি বাসাবাড়িতে ভাড়া থাকেন প্রধান কারারক্ষী মো. আলমগীর হোসেন। শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি কারারক্ষীর পোশাক পরে কর্মস্থলের উদ্দেশ্যে আসছিলেন। তখন কারাগারের কাছাকাছি আসামাত্রই অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে জখম করে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জিএম/এসকে




