
মাদারীপুরে চকলেট দিয়ে দোকানের ভেতরে নিয়ে ৩ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এছাহাক হাওলাদার নামে এক চা দোকানদারের বিরুদ্ধে।
রোববার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি একই এলাকার আকাব্বর হাওলাদার ছেলে এছাহাক হাওলাদার (২৯)।
ভুক্তভোগীদের পরিবার, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির উঠানে খেলছিল ৬ বছরের ৩ শিশু। এ সময় পাশের চা দোকানদার এছাহাক শিশুদের বেশ-কয়েকটি চকলেট দেয়। পরে তাদের কৌশলে দোকানের ভেতর নিয়ে যায়। দোকান বন্ধ করে ৩ শিশুর ওপর পাশবিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে সেখান থেকে প্রথমে কৌশলে দুই শিশু পালিয়ে যায়। এ সময় অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করলে ভয়ে অভিযুক্ত এছাহাক ওই শিশুকে ছেড়ে দেয়।
এদিকে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সব খুলে বললে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত এছাহাকের বিচার দাবি করছে স্বজন ও এলাকাবাসী।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, অভিযুক্ত ব্যক্তিকে ধরতে কাজ করছে পুলিশ।
জিএম/এসকে




