
মুন্সীগঞ্জ লৌহজংয়ের নতুন নৌপথ শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে এখন থেকে ফেরি চলাচল করবে। এর আগে পরীক্ষামূলকভাবে এ নৌপথে ফেরি চলাচল করছিল। তবে যথারীতি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ও বাকি সময়টা নতুন পথে নিয়মিত চলবে ফেরি।
গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট পরিদর্শন শেষে শিমুলিয়া ঘাটে আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি জেনারেল ম্যানেজার (জিএম) বাণিজ্য মো. আজমল হোসেন।
তিনি আরও জানিয়েছেন, এখন প্রতিদিন যানবাহন বাড়ছে, আরও বাড়বে। এ রুটে ফেরি কম চলার কারণেই সমস্যা হচ্ছে। তাই ফেরি বাড়ানো হবে। এখন থেকে সকাল ৮টা হতে বিকেল ৪টার পর থেকে বাকি সময়ে শিমুলিয়া-মাঝিকান্দি নতুন এ রুটে ফেরি চলাচল করবে। তবে ভারী যানবাহন পারাপার হচ্ছে না।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে ৪টি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। উভয় পাড়ে যানবাহনের চাপ রয়েছে।
এমআই/টিআই




