
গত তিন দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরের জেলা দিনাজপুরে। কুয়াশা তেমন না থাকায় সূর্যের দেখা মিলছে। তবে তাপের প্রখরতা নেই। কুয়াশার দাপট না থাকলেও বিকেল থেকে উত্তরের হিমেল বাতাস এ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। কষ্টে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এমন শীতেও জীবিকার তাগিদে তাদের কাজ করতে হচ্ছে।
এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে। আগামীতে আরও কিছুটা তাপমাত্রা কমার আভাস দিয়েছেন তিনি।
এমআই/টিআই




