
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ডিউটি অফিসার আসমাউল হুসনা বলেন, মোহাম্মদ শফিউল্লাহর মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালাউদ্দিন জানিয়েছেন, বাড়ি ফেরার পথে রাত পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ দাফন করে মামলা দায়ের করবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এমআই/টিআই




