
সিরাজগঞ্জে পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খান হত্যা মামলার প্রধান আসামি আ.লীগ নেতা শাহাদাত হোসেন বুদ্ধিনসহ চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। এ সময় বিচারক মোহাম্মদ বেলাল হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারীরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্ধিন, রবিউল ও সোহাগ।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী হন তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকরা তার ওপর হামলা চালান। এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন। ওইদিন রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এমআই/টিআই




