
দিনাজপুরে হিলিতে জুয়া খেলার অপরাধে ২৮ জনকে নগদ অর্থ ও খেলার সামগ্রীসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খাইরূল বাশার শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলে, মোস্তফা হোসেন (৫১), হানিফ মণ্ডল (৬৪ মমিনুল হক (৪০), তাছের মোল্লা (৪০), ময়েন আলী (৩০), রুহুল আমিন (৩২), আসলাম শেখ (৪৮), আ. রহিম (৫৮), মন্টু শেখ (৫৫), রানা (২৬), রাজু মিয়া (২৮), উজ্জল (৪৫), বিশ্বনাথ চন্দ্র (৬০), আব্দুল আজিজ (৬০), লালু শেখ (৫৫), ইনছান আলী (৩৫), রুবেল হোসেন (২২), আকতার হোসেন ভুট্টু (৪০), মোজাফফর হোসেন (৫৪), খোকন মিয়া (৫৫), এনামুল হক (৪৭), রাকেশ হোসেন (২৮), রানা হোসেন (৩৩), জুয়েল রানা (২৮), মনিরূল ইসলাম (৪৪), ইদ্রিস আলী (৬২), জামাল হোসেন (৪০), বিদ্যুৎ ঘোষ (৩৫)। সকলেই দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও নওগাঁ জেলার বাসিন্দা।
হাকিমপুর থানার অফিসার খাইরুল বাশার শামীম জানান, ক্লাবের উন্নয়নের নামে দীর্ঘদিন থেকে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় পুলিশ ওই ক্লাবে অভিযান চালায়। জুয়া খেলা চলা অবস্থায় ২৮ জনকে আটক করা হয়। এ সময় জুয়া খেলা বোর্ড থেকে ৪৪ হাজার ৪৯০ টাকাসহ ১২ সেট কার্ড জব্দ করা হয়।
জিএম/এসকে




