
থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথ এবং চৌগাছা থানার হুদাপাড়ার জুয়েল রানা ও কারিগরপাড়ার জহুরুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ নভেম্বর সকালে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় ইঞ্জিনচালিত করিমন গাড়িতে থাকা জুয়েল রানা ও জহুরুলের কাছ থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুজনের নামে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের দিকে আসছিল।
অন্য একটি মামলায় রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত যশোরের কোতোয়ালি থানার খোজারহাট দক্ষিণপাড়ার কার্তিক দেবনাথকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে ২০১৩ সালের ১১ অক্টোবর নড়াইল-যশোর সড়কের আবাদ এলাকায় ইঞ্জিনচালিত আলমসাধু গাড়িতে থাকা কার্তিক দেবনাথর কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আলাদা দুটি মাদক মামলায় এ রায় ঘোষণা করেন।
জিএম




