
নাটোরের সিংড়া উপজেলায় এক স্কুলছাত্রকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় বাড়ির পাশে একটি বাগানে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর ছেলে আসিফ (৮)। তিনি পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়িতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে সংবাদ দেওয়া হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে পাঁচশ গজ দূরে একটি বাগানে তার লাশ পাওয়া যায়।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিএম/এসকে




