
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন (২৪) একই এলাকার এরফান উদ্দিন মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, সকালে নিজঘরের পানির পাম্প মেরামত করতে যায় ওই যুবক। পরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যায় সে। মোয়াজ্জেমের চিৎকারে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এমআই




