ঢাকার পর এবার চট্টগ্রামেও ডেঙ্গুর হানা। দেড় মাসে আক্রান্ত হয়েছেন ৩১৩ জন আর মারা গেছেন ৫ জন। এ নিয়ে আতঙ্কে মানুষ। এডিস মশা নিধনে সিটি করপোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম ব্যর্থ হলেও এবার ভালো-মানের ওষুধ ছিটানো হচ্ছে বলে দাবি করেন মেয়র।
মূলত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এবার শীতকালে এসেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বিষয়টি নিয়ে চিন্তিত খোদ স্বাস্থ্য-বিভাগও। চলতি বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয় ২৭৮ জন। আর পহেলা নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্দরনগরীতে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। মশার উপদ্রব থেকে দিনের আলোয়ও রেহাই মিলছে না নগরবাসীর।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম জানান, এডিস মশা নিধনে ওষুধ ছেটানোসহ নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি নগরবাসীদেরও সচেতনতা হওয়া জরুরি।
জিএম/টিআই




