
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইলসামারি এলাকায় বালতির পানিতে ডুবে নুসরাত জাহান নামে দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নুসরাত জাহান ইসলামারি এলাকার সাদ্দাম আলীর মেয়ে।
সকাল পৌনে ১০টার দিকে নুসরাতকে নিয়ে তার স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুসরাতের বাবা সাদ্দাম আলী জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে কীভাবে ডুবে গেছে তার মেয়ে, কেউ খেয়ালই করেনি। তখন ওর মা বাসন মাজছিল। পরে এসে দেখে বালতি মধ্যে পড়ে আছে। তারপর হাসপাতালে নিয়ে আসলে, ডাক্তার বলেছে আগেই মারা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে গেছে তার স্বজনরা। বিষয়টি খতিয়ে দেখতে ইসলামপুর ইউনিয়নে পুলিশ গেছে।
এমআই/এসকে




