
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে শাহিন আলী (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরীদল। পদ্মায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিখোঁজ হয় শাহিন। রাজশাহী থেকে আসা ডুবরি দল রোববার (১৯ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে পদ্মা নদী থেকে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহিন আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের টিকরপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরিদ উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, শাহিন তার অন্য দুই বন্ধুসহ শনিবার বিকেলে নদীতে গোসলে নামে। পরে তার দুই বন্ধু নদী থেকে উঠে এলেও সে নিখোঁজ হয়। স্থানীয়রা ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা করে তার সন্ধান না পাওয়ায় রাজশাহী থেকে ডুবুরি দল ডাকা হয়।
রোববার সকালে রাজশাহী থেকে আসা ডুবরি দলের সদস্যরা চেষ্টা চালিয়ে শাহিনের মরদেহ উদ্ধার করে।
এমআই/টিআই




