
কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিবির থেকে অপহরণের ১৯ দিন পর টেকনাফ শালবাগান শিবির সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে (এপিবিএন)।
গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের শালবাগান শিবির সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। অপহরণ ও উদ্ধারের জায়গা প্রায় ৪০ কিলোমিটারের দূরত্ব।
উদ্ধারকৃত অপহৃতরা উখিয়া উপজেলার থাইংখালী শিবিরের বি ব্লকের আশ্রিত রোহিঙ্গা করিমুল্লাহ ছেলে মো. আনাস (১৪) একই শিবিরের সি ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ১৯ ডিসেম্বর রাতে একদলদুষ্কৃতকারী ওই দুই কিশোরকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি স্বজনেরা এপিবিএনকে জানিয়েছেন।
ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযার পরিচালনা করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল অভিযান চালিয়ে শিবিরের ব্লক-ই/১ সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়।
অধিনায়ক তারিক আরও বলেন, উদ্ধারকৃত অপহৃতদদের হেফাজতে রয়েছে। তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার অভিযান চলছে।
এমআই




