
মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম বেগম রোকেয়া (৫৭)। তিনি শিবালয় উপজেলার মুশুরী এলাকার মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আরটিভি নিউজকে জানিয়েছনে, ভোর সাড়ে ৬টার দিকে বেগম রোকেয়া বাড়ির পার্শ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। হাটার একপর্যায়ে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস পেছন দিক থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি বলেন, ঘাতক বাসটিকে আটক না করা গেলেও বাসটিকে শনাক্ত করা হয়েছে। (ঢাকা মেট্টো ব-১৩-১৭৬১)। বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং বেগম রোকেয়ার মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমআই/টিআই




