
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় ৮ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৬ শতাধিক যানবাহন আটকা পড়ে। এ ছাড়াও রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে আরও দুই কিলোমিটার এলাকায় ২ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, প্রায় ১০ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ঘাট এলাকায় শতশত যানবাহন পারের জন্য অপেক্ষা তবে এ রুটে ১৬টি ফেরি চলাচল করছে।
জিএম/এসকে




