
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভোট কেন্দ্রের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ৪৪ জন বহিরাগতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের আগের দিন গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে তাদের আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা আরটিভি নিউজকে জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অভিযান চালিয়ে ৪৪ জন বহিরাগত লোকজন আটক করেছে।
এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এমআই/টিআই




