
বয়স ১০০ বছর। হাঁটতে পারেন না। তারপরও অন্যের সাহায্যে কেন্দ্রে এসে ভোট দিলেন বৃদ্ধা নিয়াজু বেগম। চট্টগ্রামের লোগাগড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেন তিনি।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতির কোলে এসে চুনতি হাফিজিয়া মাদরাসায় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় তিনি আরটিভি নিউজকে বলেন, আমি ১০০ বছর বয়সেও যে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পেরেছি, এতেই আমি খুশি। আমি হাঁটতে পারি না। আমার নাতি আমাকে নিয়ে এসেছে।
বৃদ্ধা নিয়াজু বেগমের নাতি আরটিভি নিউজকে বলেন, ভোট শুরু হওয়ার পর থেকে তার (নানি) ইচ্ছা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে। গতকাল রাত থেকেই আমাকে বলতেছে, আমি যেন উনাকে ভোটকেন্দ্রে নিয়ে যাই। তাই সকালে কোলে করে নিয়ে আসলাম। তিনি ভোট দিলেন।
এমআই/টিআই




