
চট্টগ্রামের সীতাকুণ্ডে সতীনের হাতে খুন হয়েছেন শাহনাজ নামে এক গৃহবধূ। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফৌজদারহাট বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টারের ছাদে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে সুলতানা (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের ফৌজদারহাটের আনোয়ারা এলাকার আজীম উদ্দিনের প্রথম স্ত্রী নিহত শাহনাজ (৩০)। আর আটক সুলতানা আজীমের দ্বিতীয় স্ত্রী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখনও আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটেছে।
এমএন/টিআই




