
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা লিলি বেগম।
ভোট দিয়ে তিনি আরটিভি নিউজকে বলেন, গ্যাদা কইলো, কহন মনে হয় মইরা যাও ভোটটা দিয়া আইসোগা। তাই ভোট দিবার আছি। ভোট দিয়া মেলা ভালো লাগত্যাছে। বুরা মানুষ নইরবার পারি না, তাই বেটার বউকে সঙ্গে আনছি।
বৃদ্ধা লিলি বেগম উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত রজযান আলীর স্ত্রী। তার এক পুত্র ও পাঁচ কন্যাসন্তান রয়েছে।
বৃদ্ধ বয়সে খুব একটা হাটা চলা করতে পারেন না তিনি। তার একমাত্র পুত্রবধূ তার দেখাভাল করেন।
এমআই/টিআই




