
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিবেশির কোলে চড়ে ভোট দিলেন ৮০ বছর বয়সী বৃদ্ধ ভুলু মন্ডল।
তিনি রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার দশসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। বৃদ্ধ ভুলু মন্ডল উপজেলার দশসিকা গ্রামের বাসিন্দা।
ভোট দিয়ে ভুলু মন্ডল আরটিভি নিউজকে বলেন, শেষ বয়সে ভোট দিতে পেরে খুবই ভাল লাগছে। হাটতে পারিনা। তাই প্রতিবেশিদের সাহায্য ভোট দিলাম। অনেক সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হচ্ছে বলেও জানান তিনি।
ভুলু মন্ডলের ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে। এদের মধ্যে দুই ছেলে ঢাকায় চাকরি ও চার ছেলে এলাকায় ব্যবসা ও কৃষি কাজ করেন। গত ১২ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে সন্তান ও পুত্রবধূরা তার দেখভাল করছেন।
এমআই




