ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫ পিএম
ছবি: আরটিভি নিউজ

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ভোটগ্রহণ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট।

নেত্রকোনা

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোনার সদর, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ১২টি ইউনিয়নের ৮টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা)। আর বাকি ৪টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বেসরকারিভাবে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। মোহনগঞ্জের ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ ইউনিয়নের ৩টি আওয়ামী লীগ, ৪টি আ.লীগ বিদ্রোহী ও ২টি বিএনপি স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১৪টি ইউনিয়নের ১১টিতেই নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন।লাখাইয়ে ৬টি ইউনিয়নের ২টিতে নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থী এবং দুটিতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

কুষ্টিয়া

চতুর্থ ধাপে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলার ২০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৭, স্বতন্ত্র ১২ ও বিএনপি ১টিতে বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনী কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এরমধ্যে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নৌকার প্রার্থী বাবুল আক্তার।

মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৪টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। অন্যদিকে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এবং ৩টিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

ভৈরব

ভৈরবে ৭টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।

রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে ১০টি ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে ৯টি স্বতন্ত্র ও আওয়ামী লীগ ১টিতে বিজয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বিজয়ী হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সন্ধ্যার পর থেকে ভোটকেন্দ্রের ফলাফল আসতে শুরু করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।

বগুড়া

চতুর্থ ধাপে বগুড়ায় তিনটি উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ১৩টির মধ্যে মাত্র ৩টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। আর বিএনপি সমর্থন করা প্রার্থী জয়ী হয়েছে ৭টি ইউনিয়নে। এ ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২টিতে এবং অপর একটিতে জামায়াতের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা নির্বাচন অফিস সূত্রে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া

চতুর্থ দফায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিজয়নগরের ১০টি এবং আখাউড়ার ৫টি ইউনিয়ন। তবে আখাউড়ায় প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি ৫টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা।

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চারটি ইউনিয়নের একটিতেও জিততে পারেনি নৌকার প্রার্থীরা। রোববার (২৬ ডিসেম্বর) নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বিজয়ী চার জনের মধ্যে তিনজন বিএনপি সমর্থক ও একজন জামায়াত সমর্থক।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ ইউনিয়নের মধ্যে ১৪টিতে আওয়ামী লীগ, ১টিতে বিদ্রোহী, ৩টিতে বিএনপি ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

জয়পুরহাট

চতুর্থ ধাপে জয়পুরহাটের সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে টানা বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে ফলাফলে এই ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নাটোর

নাটোরের সিংড়া উপজেলায় চতুর্থ ধাপে ১২ ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) ৮ জন ও বিদ্রোহী ৪ জন বিজয়ী হয়েছে।

রাজশাহী

রাজশাহীতে চতুর্থ ধাপেরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভোট গণনার পর ফলাফলে গড়মিল থাকায় নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধের ঘটনার মধ্য দিয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে ১৫টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ১০টিতে জয় পেয়েছেন। আর বাকি ৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

দিনাজপুর

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল ও খানসামা এই তিন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ১০টি এবং ১১টি স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১০টিতে স্বতন্ত্র ও ৫টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মোহা.আ. ছালেক।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে সাতটিতে বিদ্রোহী ও ছয়টিতে নৌকার প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি দু’টিতে বিএনপিপন্থি প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারীপুর

মাদারীপুরের রাজৈর উপজেলার ৬টি ও শিবচর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এ নয় ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না থাকায় বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয়ী হয়েছেন।

শরীয়তপুর

শরীয়তপুরের ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে দুই উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি এবং ডামুড্যা উপজেলার ৭টি ইউপি'তে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচনে কোন ইউপি'তে বিএনপি'র প্রার্থী ছিল না।

সিরাজগঞ্জ

চতুর্থ দফায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে দুজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

জিএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া
ঝালকাঠির সুগন্ধা নদীতে-বরগুনাগামী লঞ্চ অভিযানে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে সভা ও আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর মিনি পার্কে দোয়া মোনাজাতে (ভার্চুয়ালি) প্রধান অতিথি হিসেবে অংশ নেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আমির হোসেন আমু এমপি।  এলাকাবাসীর আয়োজনে দোয়া মোনাজাত ও আলোচনা সভায় যুবলীগ নেতা মোঃ ছবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল,হাফিজ আল মাহমুদ। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।  দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গাজী শহীদুল ইসলাম। এলাকাবাসী লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত্যু ও আহতদের জন্য অর্থ সহায়তা প্রদান করে জলো প্রশাসকের কাছে। দোয়া মোনাজাতে নিহতদের স্বজনরাসহ শত শত মানুষ অংশগ্রহণ করে।  গত বৃহস্পতিবার মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদী অতিক্রমকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৬ জনের প্রাণহানী ঘটেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন অনেকে। এমএন  
লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দোয়া
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ৪ মামলায় ৭ শতাধিক আসামি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির বেশকজন শীর্ষ নেতাসহ সাড়ে ৭শ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। তিনি বলেন, চার মামলার মধ্যে পুলিশ বাদী হয়ে তিনটি ও উজ্জল হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে অপর মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন। পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করে একটি, উপ-পরিদর্শক (এসআই) আলীম হোসাইন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে একটি এবং উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরদিকে রেলওয়ে কলোনি মহল্লার আওয়ামী লীগ কর্মী উজ্জল হোসেন বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে মিছিল নিয়ে আসার সময় বিএনপির সাথে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে শহরের কলেজ রোড, ইলিয়ট ব্রীজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৭০ নেতাকর্মী আহত হয়েছেন। এমএন
সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ৪ মামলায় ৭ শতাধিক আসামি
কিডনি-লিভার বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
কিডনি ও লিভার পাচার চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যােব। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের খুলশী থানার ইন্ডিয়ান ভিসা সেন্টারের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা র্যা ব-৭ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছেন র্যা বের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ। চক্রটি এখন পর্যন্ত ৩০-৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার বিক্রির জন্য ভারতে পাচার করেছে বলে দাবি র্যা বের। গ্রেপ্তার তিনজন হলেন- মোহাম্মদ আলী ডালিম (৩৫), মো. আতিকুর রহমান রনি (৩৬) ও মো. আলম হোসেন (৩৮)। র্যা ব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে এ সিন্ডিকেটের মূল হোতা ডালিম। রনি আন্তর্জাতিক কিডনি ও লিভার পাচারকারী দলের সদস্য। ভারতে অবস্থান করেন শাহীন নামে আরেক বাংলাদেশি। তিনি রনি, আলমদের মাধ্যমে কিডনি ও লিভার বিক্রি করবে এমন লোকজন সংগ্রহ করে তাদের ওই দেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে কিডনি ও লিভার দাতাদের ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা দেয় চক্রটি। কিন্তু এসব কিডনি ও লিভার চক্রটি ভারতে ক্রেতাদের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করত।  তিনি আরও বলেন, আসামি ডালিমের নেতৃত্বে চক্রের সদস্যরা প্রথমে কিডনি ডোনেট সেন্টারসহ বিভিন্ন নামে ফেসবুক পেজ খোলে। পেজে বিভিন্ন পোস্টের মাধ্যমে ডোনারদের নানাভাবে কিডনিও লিভার বিক্রির (ডোনেশনের) ব্যাপারে প্রলোভন দেখানো হয়। কিডনি বা লিভার টাকার বিনিময়ে বিক্রি করবে এমন ব্যক্তি পাওয়া গেলে তাদের পাসপোর্ট তৈরি ও ইন্ডিয়ান ভিসা লাগানোর ব্যবস্থা করে দেয় চক্রটি। তারপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের রক্ত, কিডনি ও লিভারের পরীক্ষা করানো হয়। রিপোর্ট ঠিক থাকলে তাদের ভারতে পাচার করে। এরপর ভারতে অবস্থানরত শাহীন ওই দেশে আবারও পরীক্ষা নিরীক্ষা করে কিডনি ও লিভার সংগ্রহের ব্যবস্থা করে।  এ চক্রটি এখন পর্যন্ত ৩০ থেকে ৪০ জন লোককে প্রলুব্ধ করে অবৈধভাবে কিডনি ও লিভার দেওয়ার ব্যবস্থা করে বলেও জানায় র্যা ব। এমএন 
কিডনি-লিভার বিক্রি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন
রাজশাহীতে ২ দিন ব্যাপী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর)সকালে নগরীর বড় বনগ্রাম ইনস্টিটিউট এর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভার প্রথম পর্বে মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর বিকেলে ২য় পর্বের আলোচনা সভায় রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল। এ সময় বক্তব্য রাখেন ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষার্থী আইডিএসইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সরদার জাহাঙ্গীর হোসেনসহ বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। ২ দিন ব্যাপী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরটিভি। এমএন
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইন্সটিটিউটের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন
ভোটের লড়াইয়ে দুই জা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন দুই জা। তারা একই এলাকায় সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই জায়ের এমন ভোটযুদ্ধকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন স্থানীয় ভোটাররাও। এক পরিবারের মানুষ হয়েও দুজনই ভোটের মাঠে নিজেদেরকে তুলে ধরছেন আলাদা প্রতীকে। ওই দুই প্রার্থী হলেন, তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের শ্রী বিকাশ চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি কনিকা রানী এবং শ্রী বিকাশ চন্দ্র সাহার ছোট ভাই শ্রী বিমান চন্দ্র সাহার স্ত্রী শ্রীমতি সাধনা রানী (সাথী)।   নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গুড়পিপুল দেশিগ্রাম ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বড় জা বর্তমান ইউপি সদস্য শ্রীমতি কনিকা রানী মাইক প্রতীক ও ছোট জা শ্রীমতি সাধনা রানী (সাথী) হেলিকপ্টার প্রতীকে লড়ছেন। একই পদে দুই জা ছাড়াও রহিমা খাতুন কলম প্রতীকে এবং মেঘনা আক্তার সূর্যমুখী ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই এলাকায় ভোটার সংখ্যা ৫ হাজার ৫৫৯জন। এ নিয়ে বর্তমান ইউপি সদস্য বড় জা শ্রীমতি কনিকা রানী আরটিভি নিউজকে বলেন, এ ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে দুইবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এবারও নির্বাচনে অংশ নিতে আমি আগে থেকেই মাঠে গণসংযোগ করে আসছিলাম। কিন্তু আমার জা প্রতিহিংসার কারণে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। এখন ভোটাররাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ছোট জা শ্রীমতি সাধনা রানী (সাথী) আরটিভি নিউজকে বলেন, রাজনীতিতে কোন আত্মীয় স্বজন নেই। কোন প্রতিহিংসা নয়, নির্বাচনে জয়লাভ করলে গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করবো। এমএন
ভোটের লড়াইয়ে দুই জা
আরও পড়ুন
চতুর্থ ধাপে ইউপি নির্বাচন : আ.লীগকে ছুঁয়েছে স্বতন্ত্র
নৌকাকে হারিয়ে ফের মেয়র হলেন জামাল
চতুর্থ ধাপের ভোট সুষ্ঠু ও আনন্দমুখর হয়েছে : ইসি সচিব
প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করছে বহিরাগতরা (ভিডিও)