চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ।
ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে ব্যালেটে সিল মারা ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেবার অভিযোগ ওঠে।
চরশাহী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। এছাড়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া কেন্দ্রে প্রকাশ্যে সিল মারাসহ ভোটারদের ভয়ভীতি দেখানো হয়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক জানান, যেসব কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে ওইসব কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী টহলে আছে।
এমআই




