
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ৯ জন এবং ১১ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এই ফল ঘোষণা করেন। এদিকে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় অলোয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আফজাল হোসেন, বাঘিল ইউনিয়নে এস এম মতিয়ার রহমান মন্টু, ঘারিন্দা ইউনিয়নে তোফায়েল আহম্মেদ, করটিয়া ইউনিয়নে খালেকুজ্জামান মজনু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মগড়া ইউনিয়নে নুর-ই আলম তুহিন, পোড়াবাড়ি ইউনিয়নে শাহাদত হোসেন, গালা ইউনিয়নে নজরুল ইসলাম খান ও মগড়া ইউনিয়নে মোতালেব হোসেন জয়লাভ করেছেন।
ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম খান মাহবুব, ফলদা ইউনিয়নে সাইদুল ইসলাম তালুকদার, গোবিন্দাসী ইউনিয়নে দুলাল হোসেন চকদার, স্বতন্ত্র প্রার্থী গাবসারা ইউনিয়নে শাহ আলম ও নিকরাইল ইউনিয়নে মাসুদুল হক মাসুদ জয়লাভ করেছেন।
ঘাটাইল উপজেলার দেওলাবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সুজাত আলী খান, আনেহলা ইউনিয়নে তালুকদার শাজাহান, স্বতন্ত্র প্রার্থী ঘাটাইল সদর ইউনিয়নে মিজানুর রহমান হীরা, লোকেরপাড়া ইউনিয়নে সহিদুল হক মিলন, দিগলকান্দি ইউনিয়নে রেজাউল করিম মটু, দিঘর ইউনিয়নে ফারুক হোসেন ফনি ও দেওপাড়া ইউনিয়নে রুহল আমীন হেপলু জয়লাভ করেছেন।
অন্যদিকে দেলদুয়ার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে হোসনে আরা আক্তার ফুটবল প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সাত হাজার ৬০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজা বেগম প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার দুই ভোট।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল ইমলাম জানান, স্থগিত ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ পঞ্চম ধাপের নির্বাচনে অনুষ্ঠিত হবে।
জিএম




