
নৌকা প্রতীক পেয়ে সেলিনা হায়াৎ আইভী এক প্রশ্নের জবাবে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাড়ি থেকে বের হয়ে যে পাকা রাস্তায় ওঠেন তা সিটি করপোরেশন করেছেন। উন্নয়ন হয়েছে বলেই তিনি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মধ্যে।
জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার প্রতীক বরাদ্দকালে জানান, মেয়র পদে ৭ জন অংশ নিচ্ছে। ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামী ১৬ জানুয়ারি এ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছে এখানে। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৩৪ জন এবং নারী ভোটার রয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৫১৯ জন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন খেলাফত মজলিসেরর এ বি এম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র থেকে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাও. মো. মাছুম বিল্লাহ (হাত পাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বট গাছ), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি) ও বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন নৌকা প্রতীক।
এসএস/এসকে




