
হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল এলাকায় সাইফুল ইসলামকে প্রকাশ্যে একদল দুর্বৃত্ত পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। তবে কি কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে কেউ তা বলতে পারছেন না।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলাকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
জিএম




