
হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্টরা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় নড়াইল সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নড়াইল সদর হাসপাতালসহ লোহাগড়া ও কালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্টরা অংশগ্রহণ করেন। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ চিকিৎসকরা মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাইফুল ইসলামের হত্যার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে মেডিকেল টেকনোলজিস্টরা করোনা পরীক্ষাসহ অন্যান্য কাজ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট দুলাল চন্দ্র গাইন, সুজয় কুমার বিশ্বাস ,বিনারানী বিশ্বাস ,মানিক চন্দ্র বিশ্বাস ,আশিষ বিশ্বাস প্রমুখ।
এমআই/টিআই




