
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কোনাবাড়ী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৪২) ও বানিয়া গাঁতি গ্রামের আবু সাঈদের ছেলে সুজন শেখ (২১)।
সহকারী পুলিশ সুপার মি. জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে জেলার কামারখন্দের কোনাবাড়ীতে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। জব্দ করা আলামতসহ তাদেরকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএম/এসকে




