
চট্টগ্রামের মিরসরাইয়ে নসিমন উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব মাস্টারপাড়ার ইসমাইল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের শ্রীমঙ্গল এলাকার রাকেশ শব্দকারের ছেলে শুক্কর শব্দকার (৪৫) ও মিরসরাইয়ে সরকারটোলা গ্রামের মো. মাহফুজ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৬)।
নিহত চালক শুক্কুর শব্দকর মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারটোলা জলদাশ পাড়া এলাকার শশুর বাড়িতে থাকেন দীর্ঘদিন ধরে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার জানান, সিমেন্টবোঝাই নসিমনটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরকারটোলা এলাকায় উল্টে সড়কের বাইরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। আহত মোশাররফ হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএস




