
প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর পাড়ে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী ছিপাতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম আরটিভি নিউজকে জানিয়েছেন, হালদার পাড় থেকে মাটি খনন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এসকেভেটরের চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এমআই/টিআই




