
আগামী মৌসুমের ফেডারেশন কাপে অংশ নিতে পারবে না বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। একই সঙ্গে দুই ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এবারের ফেডারেশন কাপে অংশগ্রহণ না করায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের ওপর এই শাস্তি আরোপ করেছে।
সোমবার (২৭ ডিসেম্বর) শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আগামী এক মাসের মধ্যে বাফুফের ব্যাংক হিসাবে দিতে বলা হয়েছে। ফেডারেশন কাপের উদ্বোধনী দিন বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা নিজেদের ম্যাচে অংশ নেয়নি। উত্তর বারিধারা ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
এমএন/এসকে




