
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে শোল্লা আশেক আলী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ এম এ হান্নান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সদর থানা বিএনপি সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।




