
‘নির্মাণ শিল্পীদের হাত ধরে, বেঙ্গল সিমেন্ট এর শক্তিতে’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের চৌরাস্তা লিগ্যাল এইড সেন্টারে এই সম্মেলনের আয়োজন করেন বেঙ্গল সিমেন্ট কোম্পানি। এতে অংশ নেয় শতাধিক নির্মাণ শ্রমিক (শিল্পীরাজ)। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি বেঙ্গল সিমেন্টের খুলনা ও ফরিদপুর বিভাগীয় এজিএম মো. মাইনুল হাসান।
মো. মাইনুল হাসান বলেন, বেঙ্গল সিমেন্ট গত চার বছর ধরে দেশের সকল বিভাগ ও জেলায় সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। দেশের সরকারি ও বেসরকারি হাউজিং কমপ্লেক্সসহ সকল প্রকার নির্মাণে গুণগত মান বজায় রেখে ব্যবহৃত হচ্ছে। বেঙ্গল সিমেন্ট এখন বিদেশেও রপ্তানি হচ্ছে।
এদিকে বেঙ্গল সিমেন্টের প্রকৌশলী শেখ সাকুর ভিজুয়াল মাধ্যমে টেকনিক্যাল সাপোর্ট ও বিজনেস ডেভেলপমেন্ট উপস্থিত শিল্লীরাজদের ধারণা প্রদান করেন। তবে সম্মেলন শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।
এ সময় মাদারীপুর সদরের পরিবেশক মো. সাকলায়েন সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় ম্যানেজার মো. আবু হানিফ, এরিয়া সেলস ম্যানেজার এ বি এম শিহাব উদ্দিন, মাদারীপুর টেরিটরি সেলস অফিসার মো. সুজন মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।




