
সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে বিশৃঙ্খলার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একজন প্রার্থীর বারবার কেন্দ্রে প্রবেশ নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। এ সময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
তারা আরও জানান, স্ক্রু ড্রাইভার প্রতীকের কাউন্সিলর প্রার্থী সবর আলী একাধিকবার কেন্দ্রে প্রবেশ করেন। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকরা।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, ভোটকেন্দ্র থেকে তিন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।




