
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে কুমিল্লা জিলা স্কুল মাঠে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন ও আলোচনাসভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাজমা আশরাফি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড এম মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শভাশিষ ঘোষ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসহ ৭৯টি স্টল অংশ নেয়।




