
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা তদন্তে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের খিলার ভুষুরিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশাচালক শহীদ উল্লাহ (৪৫), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৫৫), আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান (২২), একই উপজেলার ভরনীখণ্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম (৩০)।




