
বিএনপি-জামাত জোটের সমাবেশের নামে আগুন-সন্ত্রাস, নাশকতা-নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘জেগে ওঠো দেশবাসী’ শিরোনামে শান্তি সমাবেশ করেন সংগঠনটির নেতারা।
বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও সভাপতি, শেখ শাহ্ আলম তার বক্তব্যে বলেন, দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বঙ্গবন্ধুর বাংলাদেশে আগুন সন্ত্রাস নাশকতা ও নৈরাজ্যের দিন শেষ। তাই এই দেশে জঙ্গি সন্ত্রাস করে ক্ষমতায় আসার আর কোন সুযোগ নাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দশরত্ন শেখ হাসিনা কঠোর পরিশ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের উন্নয়নে বিশ্ববাসী অবাক, সারা দেশব্যাপী মেগা উন্নয়নসহ শত শত উন্নয়ন করে জনগণের ভালোবাসা অর্জন করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহা. রোকন উদ্দিন পাঠান, সহ সভাপতি নবী নেওয়াজ খান বিনু, সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র প্রযোজক অনুপ কুমার বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এস বিজয়, সাংগঠনিক সম্পাদক অসীম ঘোষ, সরকার আলম, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, সহ-অর্থ সম্পাদক রাজীয়া বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর, সাংস্কৃতিক সম্পাদক লাভলী শেখ আবু বক্কর, দপ্তর সম্পাদক সিদ্দিক বিপুলসহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতারা।




