
রাজধানীর হাজারীবাগ থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৯টার পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি ঘর থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের একজন নারী ও একজন শিশু। আরও একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।




