
দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে হিলি আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর আয়োজনে হিলি এলএসডি গোডাউন মোড় থেকে এ আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ আনন্দ র্যালিতে অংশ নেয় উপজেলার সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকেরা।
আনন্দ র্যালিতে পতাকা, ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোল বাজিয়ে প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসির স্লোগানে মুখরিত করে তোলে দলটির সমর্থকেরা। উপজেলায় আর্জেন্টিনার সর্বস্তরের সমর্থকের ব্যানারে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
আর্জেন্টিনার সমর্থকরা বলেন, আসলে আমরা খুবই আনন্দ উপভোগ করছি। খেলা হচ্ছে একটি বিনোদন। আমরা ফুটবলকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি ও প্রিয় খেলোয়াড় লিওনেল মেসিকে ভালোবাসি।
আরেকজন সমর্থকরা বলেন, আগামী কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা অর্জন করবে এটাই প্রত্যাশা।




