
কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ষোলনল।
রোববার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বেড়াজাল ও কিংবাজেহুড়া গ্রামের দুইশতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ।
বিশেষ অতিথি ছিলেন মিথিলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ, ইউনাইটেড ষোলনল উপদেষ্টা হাজি নোয়াব আলী, নাভানা হসপিটালের এমডি গোলাম মোস্তফা, আবুল কাশেম মেম্বার, এরশাদুল হক ভূঁইয়া।
এতে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন, আফতাব উদ্দিন ফকির, মোতালেব হোসেন মাস্টার, মো. ইউনুস মিয়া। পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহাদাত হোসেন রনি।




