
নেত্রকোণা শহরের চকপাড়া কোট স্টেশন এলাকায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছে আর্জেন্টিনা সমর্থকরা। রাতে খেলা দেখার সময় হবে খাওয়াদাওয়া।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে ওই এলাকায় চলছে রান্নার আয়োজন।
আয়োজক কমিটির সদস্য সানি খান জানান, আজ প্রিয় দল আর্জেন্টিনা ফাইনাল খেলছে। এ কারণে সমর্থকদের উৎসাহ দিতে আমরা গরু জবাই করেছি। ৮০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি।
তিনি আরও জানান, রোববার রাতে প্যান্ডেলে বসে একত্রে খেলা দেখব। আর যদি আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হয়, তাহলে সৌদি আরব থেকে একটি উট ও একটি গরু জবাই করে নেত্রকোণাবাসীকে খাওয়াব।




