
শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে সমর্থকরা যেন সংঘাতে জড়াতে না পারে- সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে প্রশাসন।
খেলা শুরুর ১ ঘণ্টা আগে থেকে টহল জোরদার করা হয়। শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
তবে খেলা শেষে কোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি ব্রাহ্মণবাড়িয়ায়। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ফুটবল দলের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।




