
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ লক্ষ টাকা জরিমানা ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশের একটি টিম সোমবার বিকাল ও মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- তিন কেজি গাজাঁসহ মোসা. জান্নাত আক্তার পারভীন (২০), মো. মামুন মিয়া (২৬), ও ৮ মাসের সাজাপ্রাপ্তসহ ১০ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা প্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মোছা. আরুফা বেগম। আটককৃতরা সবাই আখাউড়া উপজেলার বাসিন্দা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে ওই তিনজনকে পুলিশের মাদক বিরোধী বিশেষ টিম আটক করেন। আটককৃত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




