
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া গ্রামে তামাকের মাঠ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে ওই মাঠের পাশে আম গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি বহলবাড়ীয়ার সরদারপাড়ার মৃত সরুল কবিরাজের ছেলে জসিম উদ্দিন (৩৮)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, জসিম মাদক সেবন করতেন। সে মাঝে মধ্যেই রাতে বাড়ির বাইরে থাকতো। মঙ্গলবার রাতেও সে বাড়িতে ছিল না। গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য হানিফ নামে একজনকে আটক করা হয়েছে।




